Nagorik Somoy News

ব্রাহ্মণবাড়িয়ায় তিন বছর পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

ছবি : নাগরিক সময়

দীর্ঘ তিন বছর পর উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টায় মেড্ডা শ্মশানঘাট থেকে ভাদুঘর পর্যন্ত নদীপথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শক। ঢাক-ঢোল, করতালি ও উৎসবের আমেজে দর্শকরা উপভোগ করেন মাঝিদের ছন্দময় বৈঠা চালনা ও নৌকার প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরাইলের ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সংসদ সদস্য নাদিয়া পাঠানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ বিরতির পর নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি ও নদীকেন্দ্রিক জীবনযাত্রার একটি প্রাণবন্ত চিত্র ফুটে ওঠে।

চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাবের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় তিন বছর পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x