চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ৫৩ বিজিবির অধীন ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ৪৪ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা এবং ২৮ বোতল ফেন্সিডিলের মূল্য প্রায় ১১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৭ হাজার ২০০ টাকা।
জব্দ করা মাদকদ্রব্য ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল এবং ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন