Nagorik Somoy News

ডেঙ্গু প্রতিরোধে ডিমলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

ছবি : নাগরিক সময়

ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

এদিন দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সময়ে দেশের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ কর্মসূচি দেশজুড়ে চলবে।

অভিযানে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পাশাপাশি পরিত্যক্ত পাত্র, ড্রাম, টব, ডাবের খোসা ও নির্মাণাধীন স্থাপনায় পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আতিকুর রহমান খান, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুলসহ উপজেলা প্রশাসনের কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ইউএনও মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এ কর্মসূচি সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি ইউনিয়নে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে এমন স্থান চিহ্নিত করতে হবে। ঝোপঝাড় পরিষ্কার, পুকুর, ডোবা ও নালা থেকে কচুরিপানা অপসারণ, নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়া এবং ড্রেনের পানি প্রবাহ সচল রাখতে হবে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ এলাকায় জনসচেতনতা বাড়াতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ডিমলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x