পঞ্চগড়ের দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শনিবার সকালে সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনায় দেবীগঞ্জের প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়নের মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হবে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে অগ্রসর হওয়া সম্ভব। এতে গ্রামাঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে বেকারত্ব কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে।
প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বিদেশি প্রতিনিধিরা জানান, এলাকার জমি ও পরিবেশ বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। নিজ নিজ দেশে ফিরে বিষয়টি বোর্ড সভায় আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা বিবেচনা করবেন বলেও জানান তারা।
পরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে প্রতিনিধি দল পঞ্চগড়ের বন্ধ থাকা সুগার মিল পরিদর্শন করে। সেখানে সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনে চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, রিচটেকের সিইও শিয়াংহাই হানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিনিধি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, সিঙ্গাপুরের প্রতিনিধি চুয়া সিন তাত (কাই শেংদা) এবং দেশীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন