Nagorik Somoy News

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনীকে (৩৫) ছবি: নাগরিক সময়

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আটোয়ারী থানা পুলিশ।

গ্রেপ্তার উসমান গনী উপজেলার মির্জাপুর ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়নুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার উদ্দেশ্যে গভীর রাতে গোপন বৈঠকের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও সদর থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। এসব মামলায় উসমান গনীসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোররাত ৪টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এবং একই দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি সিঙ্গার শোরুমের সামনের সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সেখান থেকে পালিয়ে যান।

পরে এসব ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়। প্রথম মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলেমান গনি। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ওরফে রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক ও সহসভাপতি মো. খাইরুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে একই ঘটনার পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা উসকানিমূলক প্রচারণা চালিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ভীতি সৃষ্টি এবং দেশের সার্বভৌমত্ব বিনষ্টের উদ্দেশ্যে গভীর রাতে গোপনে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।

এদিকে, আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পূর্বের একটি মামলায় উসমান গনীকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।

ওসি মো. মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারের পর উসমান গনীকে আটোয়ারী থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x