Nagorik Somoy News

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার শাহনাজ বেগম

কারাবন্দীদের মানবিক সেবায় অবদানের স্বীকৃতি পুরস্কৃত শাহনাজ বেগম ছবি : নাগরিক সময়

কর্মদক্ষতা, কারাবন্দীদের সঙ্গে মানবিক আচরণ, উন্নতমানের খাবার পরিবেশন এবং কারাগারকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার শাহনাজ বেগম।

গত ২৭ আগস্ট ঢাকায় আইজিপি প্রিজন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশের কারাগারগুলোর মধ্যে কর্মদক্ষতার জন্য নির্বাচিত তিনজন জেলার-এর একজন হিসেবে শাহনাজ বেগম এই সম্মাননা গ্রহণ করেন। আইজিপি প্রিজন সৈয়দ মোতাহার হোসেন তার হাতে পুরস্কার তুলে দেন।

শাহনাজ বেগম বলেন, বিভিন্ন অপরাধে কারাগারে আসা অনেক বন্দীর মানসিক অবস্থা অত্যন্ত নাজুক থাকে। তাদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারা কর্মকর্তাদের মানবিক আচরণ করা প্রয়োজন। কারাবন্দীরা যেন মানসিকভাবে অশান্তিতে না থাকেন এবং কারাগারে থাকা অবস্থায় নিজেদের সংশোধনের সুযোগ পান, সে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ জেলা কারাগারে কর্মরত কারারক্ষীসহ সংশ্লিষ্ট সবাইকে বন্দীদের সঙ্গে পরিবারের সদস্যের মতো আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দীদের অপরাধ থেকে ফিরে এসে স্বাভাবিক ও সঠিক জীবনে ফেরার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

শাহনাজ বেগম গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হিসেবে যোগদান করেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার শাহনাজ বেগম

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x