Nagorik Somoy News

সাপাহার সীমান্তে ৪.৪ কেজির কষ্টিপাথরের রাধা-রানী মূর্তি উদ্ধার

সাপাহার সীমান্তে ৪ কেজি ৪০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ছবি : নাগরিক সময়

নওগাঁর সাপাহার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। সীমান্তপথে মূর্তিটি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে সাপাহার উপজেলার হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফজলেপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল ফজলেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি মূর্তি দেখতে পায় বিজিবির সদস্যরা। পরে সেটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিকভাবে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি হিসেবে শনাক্ত করা হয়। উদ্ধার করা মূর্তিটির ওজন ৪ কেজি ৪০০ গ্রাম।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটি মূল্যবান হওয়ায় এটি পাচারের সঙ্গে কোনো ব্যক্তি বা চক্র জড়িত কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র সীমান্তপথ ব্যবহার করে মূর্তিটি দেশের বাইরে পাচারের চেষ্টা করছিল। তবে অভিযানকালে মূর্তিটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে ১৬ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাপাহার সীমান্তে ৪.৪ কেজির কষ্টিপাথরের রাধা-রানী মূর্তি উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x