এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ।
শুক্রবার সকাল ১০টায় কেরানীগঞ্জের জিনজিরায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এই এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠানের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ শিবিরের আমির নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার নজরুল ইসলাম এবং অধ্যক্ষ শাহিনুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের আগামী দিনের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অন্যতম সিঁড়ি।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, উপহার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এমন আয়োজন তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে জানান তারা।
এদিকে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকরাও। তাদের মতে, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।
এভাবেই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন