বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, সহসাধারণ সম্পাদিকা জয়শ্রী দেব বাবলী, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আফসারা রহমান এলসি, পৌর মহিলা দলের সভানেত্রী সাবরিনা জেনিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ।
পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তাঁরা বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, অসচ্ছল নারীদের জন্য মহিলা ভাতা কার্ড এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।
তাঁরা আরও বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী। নারীদের অধিকার, স্বাধীনতা ও জীবনমানের উন্নয়ন নিশ্চিত না করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই রাষ্ট্রের সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন