Nagorik Somoy News

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা

রাষ্ট্রপতির সিলেট সফর সার্বিক প্রস্তুতি নিয়ে সভা ছবি: নাগরিক সময়

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ সময় রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নেবে। রাষ্ট্রপতির আগমন থেকে সফর শেষে বিদায় পর্যন্ত পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণ জানানোর বিষয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x