Nagorik Somoy News

রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২
ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৪ টি চোরাই মোবাইলসহ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরকুঠিছাও ও প্রাইম স্টিল মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎‎গ্রেফতারকৃতরা হলেন,—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার গোবরাপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।

‎মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। 

‎আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিষয়ে সিডিএমে (ক্রিমিনাল ডেটাবেস ম্যানেজমেন্ট) অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে।তারা পেশাদার অপরাধী চক্রের সঙ্গে জড়িত।

‎‎এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২
0:00 / 0:00
1x