নওগাঁর সাপাহার উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ৬টি ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে সরকারি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে ‘চায়না ফনিক্স’ ব্র্যান্ডের বাইসাইকেল তুলে দেওয়া হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। প্রত্যন্ত এলাকায় তাদের দায়িত্ব পালনে চলাচলের সুবিধা সৃষ্টি, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য দ্রুত আদান-প্রদানের লক্ষ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গ্রাম পুলিশ সদস্যরা জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিয়মিত বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। বিশেষ করে সরকারি চিঠিপত্র পৌঁছে দেওয়া, স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে অবহিত করা এবং বিভিন্ন প্রশাসনিক কাজে অংশগ্রহণের সময় যাতায়াতের প্রয়োজন হয়। সরকারি বাইসাইকেল পাওয়ায় তাদের এসব কাজে অনেকটাই সুবিধা হবে।
বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনের সময় দীর্ঘদিন ধরে যাতায়াতের সমস্যায় পড়তে হতো। এখন সরকারি বাইসাইকেল পাওয়ায় দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা সম্ভব হবে এবং দায়িত্ব পালনে আরও গতিশীলতা আসবে।
স্থানীয় প্রশাসন আশা করছে, গ্রাম পুলিশ সদস্যদের চলাচলের সুবিধা বাড়ার ফলে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও দ্রুততর হবে এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান-প্রদানেও ইতিবাচক ভূমিকা রাখবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন