Nagorik Somoy News

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের কারিগরি প্রশিক্ষণ শুরু

ছবি : নাগরিক সময়

সীমান্তবর্তী এলাকার বেকার ও যুবকদের কারিগরি দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্যোগে শুরু হয়েছে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, চরবাগডাঙ্গা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বাহিনীটি। এর অংশ হিসেবে যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি কর্মসংস্থানের বিকল্প সুযোগ সৃষ্টি হলে তারা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে স্বাভাবিক ও নিরাপদ জীবনে এগিয়ে যেতে পারবেন।

৫৩ বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের কারিগরি প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x