Nagorik Somoy News

তেল সংকটের মধ্যে লংমার্চ ‘অযৌক্তিক’ বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটে লংমার্চের আয়োজন নিয়ে প্রশ্ন তুললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ছবি: নাগরিক সময়

বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের প্রভাবে যখন জ্বালানি তেলের সংকট চলছে, তখন হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি আয়োজনকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বিশ্বজুড়ে যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করে লংমার্চ কর্মসূচি পালন কতটা যৌক্তিক—তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিরোধী জোটকে ইঙ্গিত করে তিনি বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পানিতে ডুবে শিশুদের অপমৃত্যু রোধে তাদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তেল সংকটের মধ্যে লংমার্চ ‘অযৌক্তিক’ বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x