Nagorik Somoy News

তৌহিদুল ইসলামের মৃত্যুতে পঞ্চগড় জেলা পরিষদে শোক স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ

ছবি : নাগরিক সময়

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুতে জেলা পরিষদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে তৌহিদুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা।

গত ৩০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তাঁর মৃত্যুতে পঞ্চগড়ের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।

শোকসভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পঞ্চগড় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, তৌহিদুল ইসলাম পঞ্চগড়ের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতা ছিলেন। পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার দায়িত্ব পালনের পাশাপাশি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবেও জেলার মানুষের সঙ্গে কাজ করেছেন তিনি।

বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তৌহিদুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জেলার রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা মিনহাজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন তৌহিদুল ইসলামের ব্যবহৃত একটি কলম স্মৃতি হিসেবে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোকসভাটি উপস্থাপনা করেন পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনকি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তৌহিদুল ইসলামের মৃত্যুতে পঞ্চগড় জেলা পরিষদে শোক স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x