Nagorik Somoy News

শিবপুরে শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতা প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ

ছবি : নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় চিহ্নিত ও তাদের বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা।

দিনব্যাপী ফুটবল খেলায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবপুরে শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতা প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x