Nagorik Somoy News

তেঁতুলিয়া বাজারে ইউএনওর সরেজমিন পরিদর্শন যানজট নিরসনে নেওয়া হচ্ছে উদ্যোগ

ছবি : নাগরিক সময়

তেঁতুলিয়া বাজারের যানজট, অপরিকল্পিত স্ট্যান্ড ও সড়ক দখলসহ বিভিন্ন সমস্যা সরেজমিনে দেখতে বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাজার পরিদর্শনকালে ইউএনও তেঁতুলিয়া চৌরাস্তা মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় সড়কের ওপর এলোমেলোভাবে বাস দাঁড়িয়ে থাকা, অনিয়ন্ত্রিত ভ্যান ও অটোরিকশা স্ট্যান্ড এবং সড়কের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দোকানপাটের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের সময় যানবাহন চলাচলে বিঘ্ন, পথচারীদের ভোগান্তি এবং বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ইউএনও। তারা বাজারের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থানীয়দের বিভিন্ন পরামর্শও গ্রহণ করেন তিনি।

মতবিনিময়কালে যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ভ্যান ও অটোরিকশার স্ট্যান্ড ব্যবস্থাপনা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং দোকানপাট সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, তেঁতুলিয়া বাজারকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। বাজারে শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিদর্শনে চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বাজারের যান চলাচল ও সার্বিক পরিবেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগে তেঁতুলিয়া বাজারের দীর্ঘদিনের যানজট ও অব্যবস্থাপনা কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়া বাজারে ইউএনওর সরেজমিন পরিদর্শন যানজট নিরসনে নেওয়া হচ্ছে উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x