Nagorik Somoy News

পোরশায় শিক্ষার মানোন্নয়নে প্রশংসিত কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরাইগাছি জিরো পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার পূর্বে অবস্থিত দৃষ্টিনন্দন এ বিদ্যালয়টি পড়াশোনার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

বিদ্যালয়টিতে দুই শিফটে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। প্রথম শিফটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করে আসছেন। শিক্ষকদের সুন্দর আচরণ ও আধুনিক পাঠদান পদ্ধতির কারণে বিদ্যালয়ে একটি মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হয়েছে।

বিদ্যালয়টির পাঠদানের অন্যতম আকর্ষণ হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা, শিষ্টাচার ও মানবিক গুণাবলির চর্চা। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা পেয়ে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরাও।

তবে বিদ্যালয়টির নানা অর্জন ও ইতিবাচক কর্মকাণ্ডের মাঝেও রয়েছে একটি বড় ভোগান্তি। কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের প্রধান রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও খানাখন্দ থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। স্বাভাবিক সময়েও ঝুঁকিপূর্ণ এ রাস্তা দিয়ে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসফাউল আসেকিন (আসিক) বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের স্বার্থে বিদ্যালয়ের প্রধান রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তাটি সংস্কার করা হলে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত অনেক নিরাপদ ও সহজ হবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পোরশায় শিক্ষার মানোন্নয়নে প্রশংসিত কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x