Nagorik Somoy News

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান কালিহাতীতে র‍্যালি-সমাবেশ

ছবি : নাগরিক সময়

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে কালিহাতী বাসস্ট্যান্ড প্রাঙ্গণে কালিহাতী থানা ও কালিহাতী পৌরসভার জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আজহারুল ইসলাম রাজা, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী, কালিহাতী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনুল ইসলাম, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শহিদুর রশিদ শহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

র‍্যালিটি কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন সাতুটিয়া ব্রিজ থেকে শুরু হয়ে শাহজাহান সিরাজ কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডের বল্লা রোডের মাথায় এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শান্তিপূর্ণ পরিবেশে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের কার্যক্রম শেষ হয়।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান কালিহাতীতে র‍্যালি-সমাবেশ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x