বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর একটি দল লংমার্চের নামে বেহেশতের দিকে রওনা দেবে। তারা এতদিন বেহেশতের টিকিট বিক্রি করেছে, এখন সেই বেহেশতের দিকেই যাত্রা করবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম, নির্যাতন ও রক্তের বিনিময়ে রাজপথে সংগ্রাম করেছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় বিএনপির ঘোষিত ৩১ দফা অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এ কারণে জনগণের মধ্যেও বিএনপির প্রতি ইতিবাচক সাড়া রয়েছে। তবে সংসদকে অকার্যকর ও বিব্রত করার মাধ্যমে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ তৈরি করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ৩১ দফা শুধু বিএনপির একক কোনো কর্মসূচি নয়; এটি সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলো একসঙ্গে লড়াই করেছে, সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন