Nagorik Somoy News

মিশাল মন্ডলকে মাদক কারবারি বলায় পরিবারের প্রতিবাদ সংবাদ সম্মেলনে তুলে ধরলেন বক্তব্য

ছবি : নাগরিক সময়

ফটোসাংবাদিক মিশাল মন্ডলকে ‘শীর্ষ মাদক কারবারি’, ‘অস্ত্রধারী’ ও ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের দাবি, এসব তথ্য উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।

সোমবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মিরেরচক এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিশাল মন্ডলের ছোট বোন। এ সময় তাঁর মা, স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পরিবার জানায়, মিশাল মন্ডল (৪২) দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন। তবে গত ৭–৮ মাস ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় বলে দাবি পরিবারের।

পরিবারের ভাষ্য, তাঁকে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ আগস্ট রাতে রাজশাহীর খুলিপাড়া এলাকায় মিশালসহ তিনজনকে পুলিশ আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ২১ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ—এমন তথ্যও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

পরিবারের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশালকে ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন সংবাদ ও পোস্ট প্রকাশ করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি পরিবারের।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এর আগেও সাংবাদিকদের একটি অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মিশালের ছবি সম্পাদনা করে হাতে অস্ত্র যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। পরিবারের দাবি, এবারও একই ধরনের একটি চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, কয়েক বছর আগে রাজনৈতিক বিরোধের জেরে মিশালের বিরুদ্ধে কিছু মামলা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নেই বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে মিশালকে নিয়ে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পরিবার।

তবে মিশাল মন্ডলের বিরুদ্ধে করা মামলার বর্তমান অবস্থা, পুলিশি তদন্ত এবং অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে পরিবার।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মিশাল মন্ডলকে মাদক কারবারি বলায় পরিবারের প্রতিবাদ সংবাদ সম্মেলনে তুলে ধরলেন বক্তব্য

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x