Nagorik Somoy News

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ছবি : নাগরিক সময়

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১টার দিকে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি একপর্যায়ে বিশাল সমাবেশে রূপ নেয়।

পরে জেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলটির রাজনৈতিক ইতিহাস এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x