Nagorik Somoy News

হরিরামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : নাগরিক সময়

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হরিরামপুরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান শিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার ও নাসিরউদ্দিন।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা, সাইফুল ইসলাম বেপারী, মিরাজ হোসেন রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে হরিরামপুরেও বিভিন্ন আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি।

তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হরিরামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x