Nagorik Somoy News

ঢাকায় বিশেষ অভিযান পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় পোরশা থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত গোপন ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে শেরেবাংলা থানা এলাকায় শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সরকারি কোয়ার্টারে এবং মোহাম্মদপুর থানার বসিলা বস্তিতে আসামিদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১. মোঃ বিশু শেখ (৪৭), পিতা-মৃত জমির উদ্দীন শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে একটি জিআর সাজাসহ মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে।

২. মোছাঃ নাজিরা খাতুন (৪০), স্বামী-মোঃ বিশু শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট রয়েছে।

৩. মোঃ আঃ হামিদ (৫০), পিতা-মৃত জিদার রহমান, সাং-বড়গ্রাম, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে সাজাসহ চারটি ওয়ারেন্ট এবং একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।র

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকায় বিশেষ অভিযান পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x