Nagorik Somoy News

নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিহত আব্দুল গনি পলাশ ছবি: নাগরিক সময়

নওগাঁর নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গনি পলাশ (৪২) নামে এক এসি মেকানিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ভাবিচা ইউনিয়নের কালাইডাঙ্গা (ইশ্বরদেবত্তোর) এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় এসি মেকানিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এসির কাজ করতে যান আব্দুল গনি পলাশ। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল গনি পলাশকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x