Nagorik Somoy News

শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন ছবি: নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গফুরসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। মোট ৮টি ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তাদের আরও নিবিড়ভাবে পরিচিত করতেই এ আয়োজন। সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x