Nagorik Somoy News

বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে দেখলেন সীমান্ত এলাকা

পঞ্চগড় সফরে মার্কিন রাষ্ট্রদূত বাংলাবান্ধা সীমান্তে সরেজমিন পরিদর্শন ছবি : নাগরিক সময়

তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি বাংলাবান্ধা সীমান্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় সীমান্তের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণের পাশাপাশি সেলফিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে ভোরে তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা পরিদর্শন করেন। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও ঐতিহ্যবাহী রকস মিউজিয়াম ঘুরে দেখেন।

সফর শেষে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) সফরের প্রথম দিনে মার্কিন রাষ্ট্রদূত রংপুরে একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে দেখলেন সীমান্ত এলাকা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি বাংলাবান্ধা সীমান্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় সীমান্তের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণের পাশাপাশি সেলফিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে ভোরে তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা পরিদর্শন করেন। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও ঐতিহ্যবাহী রকস মিউজিয়াম ঘুরে দেখেন।

সফর শেষে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) সফরের প্রথম দিনে মার্কিন রাষ্ট্রদূত রংপুরে একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x