Nagorik Somoy News

পৈতৃক জমি নিয়ে বিরোধ তেঁতুলিয়ায় চার বোনের হয়রানি ও ফসল কাটার অভিযোগ

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চার বোন। একই সঙ্গে তাদের দখলে থাকা জমির ফসল কেটে নেওয়ার অভিযোগ করে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দাবি করেছেন তারা।

রোববার (৩০ আগস্ট) তেঁতুলিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন রমিনা (৫০), জুলেখা (৫৫), তসলিমা (৪০) ও রহিমা (৪৫)। এ সময় তাদের পরিবারের সদস্য আসির (৬০) উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চার বোনের ভাষ্য, তাদের বাবা মৃত্যুর আগে কিছু পৈতৃক সম্পত্তি রেখে যান। ওই সম্পত্তির একটি অংশ নিয়ে পূর্বে আদালতে মামলা হলে পরবর্তীতে আদালতের রায়ের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। রায়ের পর সংশ্লিষ্ট জমি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বিক্রিও করা হয়েছে বলে জানান তারা।

তাদের দাবি, এর বাইরে বাবার রেখে যাওয়া প্রায় ২৫ শতক জমি নিয়ে বর্তমানে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, একটি পক্ষ ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। এ ঘটনায় তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন মামলা ও হয়রানির আশ্রয় নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

চার বোন আরও অভিযোগ করেন, সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে তাদের লাগানো ফসল কেটে নেওয়া হয়েছে। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি জমি নিয়ে চলমান বিরোধ ও মামলার কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তারা।

তাদের ভাষ্য, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি তাদের আইনগত অধিকার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে চার বোন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জমি নিয়ে বিরোধ, ফসল কাটার অভিযোগ এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয় নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পৈতৃক জমি নিয়ে বিরোধ তেঁতুলিয়ায় চার বোনের হয়রানি ও ফসল কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x