Nagorik Somoy News

অসুস্থ তরুণের চিকিৎসায় ১০ হাজার টাকা সহায়তা পাশে দাঁড়াল নিতপুর সংগ্রাম পরিষদ

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশায় গুরুতর অসুস্থ এক তরুণের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘নিতপুর সংগ্রাম পরিষদ’। সংগঠনের উদ্যোগে নিতপুর দেওয়ান পাড়ার বাসিন্দা মো. কেরামুদ্দীনের গুরুতর অসুস্থ ছেলের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসুস্থ তরুণের পরিবারের হাতে এ আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় মোবাইল ফোনে যুক্ত ছিলেন নিতপুর সংগ্রাম পরিষদের সভাপতি মো. খালিদ ইকবাল মিলন ও সাধারণ সম্পাদক মো. সুমন আনসারী। এছাড়া সংগঠনের সদস্য বারিক, খোরশেদ আলম বাবুসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই নিতপুর সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সংগঠনটি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে আসছে।

তারা আরও জানান, ভবিষ্যতেও যেকোনো মানবিক ও সামাজিক প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।

স্থানীয়রা নিতপুর সংগ্রাম পরিষদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

অসুস্থ তরুণের চিকিৎসায় ১০ হাজার টাকা সহায়তা পাশে দাঁড়াল নিতপুর সংগ্রাম পরিষদ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x