Nagorik Somoy News

হারিয়ে যাওয়া হাডুডু দেখতে মাঠে জনতার ঢল

ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তপুরের চৌপুথি সংলগ্ন মাঠে আয়োজন করা হয়েছে হাডুডু প্রতিযোগিতা।

শুক্রবার (২৮আগষ্ট) বিকেলে স্থানীয় ছাদ অটো চালক ও প্লেট বডি অটো চালক আয়োজনে ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তপুরের চৌপুথি সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে এসে নারী-পুরুষ খেলাটি উপভোগ করেন।

খেলায় সভাপতিত্বে করেন ইব্রাহীম হক ভাসানী

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি জিয়াউর রহমান, বরেন্য অতিথি ছিলেন রেজাউল করিম প্রানী পল্লী চিকিৎসক ও চেয়ারম্যান পদপ্রার্থী ঝুনাগাছচাপানী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাইরুল ইসলাম ইউপি সদস্য ৭নং ওয়ার্ড,খাদেমুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ৭নং ওয়ার্ড, শরিফুল ইসলাম পরিচালক মুনতাহা ট্রেডার্স চাপানীহাট,নুর আলম পরিচালক ভাই ভাই ফার্মেসী চাপানীহাট।

আমন্ত্রিত অতিথি ছিলেন শরিফুল ইসলাম সরকার দলিল লেখক চাপানীহাট, মোসলেম উদ্দিন বিশিষ্ট সমাজসেবক চাপানীহাট। সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃতারিকুল ইসলাম উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার টেপাখড়িবাড়ী। 

সার্বিক ব্যবস্থাপনায় আতাউর রহমান আশিক পরিচালক এসকে এন্টারপ্রাইজ চাপানীহাট। খেলায় উদ্বোধক ছিলেন তপুর উদ্দিন বিশিষ্ট সমাজসেবক সোনাখুলী। 

খেলা পরিচালনায় ছিলেন মোজাফফর হোসেন বিশিষ্ট সমাজসেবক চাপানীহাট

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে এ খেলা আয়োজন করা হয়। এ হাডুডু খেলাকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের ভিড় ছিল চোখে পরার মতো। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু-কিশোররা।

খেলায় ছাদ অটো চালক একাদশ ও প্লেট বডি অটো চালক একাদশ দল অংশ নেয়। এতে প্লেন বডি অটো চালক একাদশ দল বিজয়ী হয়।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, দূর-দূরান্ত থেকে তারা খেলা দেখতে এসেছেন। অনেক ভালো লেগেছে। তবে যেকোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে।

তারা আরো বলেন, যুবসমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এই আসক্তি থেকে বের করে আনার জন্য যে আয়োজন করা হয়েছে, এ খেলা দেখে আমরা আনন্দিত। দীর্ঘদিন পর হলেও এ হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। অনেক আনন্দ উপভোগ করলাম।

খেলায় প্রধান অতিথি ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি জিয়াউর রহমান বলেন, আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হাডুডু খেলা। যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হারিয়ে যাওয়া হাডুডু দেখতে মাঠে জনতার ঢল

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x