নওগাঁর পোরশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মোহা. মাসুদ রানা। আসন্ন নির্বাচন কে সামনে রেখে তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন বলে জানা গেছে।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় লায়ন মোহা. মাসুদ রানা পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পোরশা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে চলেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
আসন্ন পোরশা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পোরশার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময় করছেন লায়ন মোহা. মাসুদ রানা। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে তিনি পোরশা উপজেলার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান বলে জানিয়েছেন।
তিনি মনে করেন, একটি উপজেলার উন্নয়নে শুধু অবকাঠামোগত পরিবর্তনই যথেষ্ট নয়; পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি পোরশা উপজেলার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান।
লায়ন মোহা. মাসুদ রানা বলেন, পোরশা উপজেলার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের সেবা করার ইচ্ছা রয়েছে। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে পোরশার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে চাই।
তিনি আরও বলেন, পোরশার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তিনি দীর্ঘদিন ধরে শুনে আসছেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে একটি জনবান্ধব উপজেলা গড়ে তুলতে কাজ করতে চান।
এদিকে লায়ন মোহা. মাসুদ রানার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার খবরে পোরশার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগকে সামনে রেখে স্থানীয়দের মধ্যেও নানা ধরনের আলোচনা চলছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী, সমর্থক, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। নির্বাচনী মাঠে নিজের অবস্থান আরও সুসংহত করতে তিনি সকলের মতামত ও সহযোগিতা কামনা করছেন।
লায়ন মোহা. মাসুদ রানা পোরশা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মূল শক্তি। সুযোগ পেলে পোরশার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন