নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়ায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত ভয়াবহ গণহত্যার ৫৫ বছর পূর্ণ হয়েছে। ১৯৭১ সালের ২৮ আগস্ট পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম ব্রাশফায়ারে প্রাণ হারান ১২৮ জন নিরীহ বাঙালি। ভয়াবহ সেই হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা প্রশাসন, মান্দা, নওগাঁর উদ্যোগে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় ১৯৭১ সালের সেই কালরাতে নিহত ১২৮ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, মান্দা থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল কাদের, ভারশোঁ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৯৭১ সালের ২৮ আগস্ট পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত করে। মুহূর্তেই রক্তে রঞ্জিত হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। স্বজন হারানোর সেই বেদনা আজও বহন করে চলেছেন স্থানীয় মানুষ।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে পাকুড়িয়ার এই গণহত্যা একটি বেদনাবিধুর অধ্যায়। ১২৮ শহীদের আত্মত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয়। তাঁদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তাই মুক্তিযুদ্ধের শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া এবং তাঁদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।
শ্রদ্ধাঞ্জলি শেষে ১৯৭১ সালের ২৮ আগস্ট পাকুড়িয়ায় শহীদ হওয়া ১২৮ জন নিরীহ মানুষের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন