Nagorik Somoy News

৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও দায়িত্ব নিলেন আনোয়ার হোসাইন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে দায়িত্ব নিয়েছেন আনোয়ার হোসাইন ছবি: নাগরিক সময়

দীর্ঘ ৫২ দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে দায়িত্ব নিয়েছেন আনোয়ার হোসাইন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন। নতুন ইউএনও কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আনোয়ার হোসাইন এর আগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি মাগুরা জেলায়।

তেঁতুলিয়া দেশের সীমান্তবর্তী ও পর্যটনসমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ উপজেলা। দীর্ঘ সময় ইউএনও পদটি শূন্য থাকায় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর নির্ভর করতে হয়েছে। এতে কিছু ক্ষেত্রে সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন ইউএনও দায়িত্ব নেওয়ায় উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। ভূমি ব্যবস্থাপনা, মোবাইল কোর্ট, বাজার তদারকি, সরকারি উন্নয়ন প্রকল্পের নজরদারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা তাদের।

দায়িত্ব গ্রহণের পর ইউএনও আনোয়ার হোসাইন বলেন, তেঁতুলিয়া উপজেলায় ইউএনও হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন তিনি। পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে, ইউএনওসহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর সংকট নিয়েও সম্প্রতি গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জনবল সংকটের কারণে কয়েকটি দপ্তরের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও উঠে এসেছে এসব প্রতিবেদনে।

নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমে গতি ফিরবে এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও দায়িত্ব নিলেন আনোয়ার হোসাইন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x