Nagorik Somoy News

বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মৃত্যু আনন্দের বাড়িতে শোক

ছবি : নাগরিক সময়

মেয়ের বিয়ের আয়োজন চলছিল বাড়িজুড়ে। আত্মীয়স্বজনের উপস্থিতি, রান্নাবান্না ও অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সবাই। এরই মধ্যে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কনের মা রসেনা বেগম (৫০)।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত রসেনা বেগম ওই গ্রামের ইলিয়াস প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রসেনা বেগমের মেয়ে ইছিরন আক্তারের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়েকে কেন্দ্র করে বুধবার রাতেই বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের জন্য গরুও জবাই করা হয়েছিল। এমন সময় বাড়িতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তার সরাতে যান রসেনা বেগম।

তারটি সরানোর সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে আহত হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বিয়েবাড়ির আনন্দের পরিবেশ শোকে পরিণত হয়। মায়ের আকস্মিক মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী রোববার বিয়ের আয়োজন করা হতে পারে।

নিহতের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ির কাজের সময় তার ফুফু বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সদর থানার এসআই তপন কুমার অধিকারী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল ও প্রয়োজনীয় তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মৃত্যু আনন্দের বাড়িতে শোক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x