নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রসপুর গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. তাওহিদ ইসলাম (৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশু দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। পরে দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে মাছ ধরতে আসা মো. মোশাররফ হোসেন জাল ফেললে জালের সঙ্গে শিশু দুটির মরদেহ উঠে আসে।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন