Nagorik Somoy News

দুই দিনে ৯ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ দ্রুত ব্যবস্থা চায় বিএমএসএফ

দেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির দাবি, গত দুই দিনে শরীয়তপুর, কুমিল্লা ও রাজধানীর উত্তরায় মোট ৯ সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

বুধবার কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর এলাকার শ্রীমন্তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিক হামলার শিকার হন। আহতরা হলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য খোকন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি মারুফ।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিক হামলার শিকার হন। তারা হলেন ডেইলি স্টারের শরীয়তপুর ও মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান রনি, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি এবং দৈনিক এদিন-এর প্রতিনিধি বরকত উল্লাহ। সাংবাদিকদের অভিযোগ, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লাসহ কয়েকজন তাদের ওপর হামলা করেন।

এদিকে বুধবার রাজধানীর উত্তরার আজমপুর বটতলা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রীন টিভির তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অবৈধ নির্মাণসংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় সাংবাদিকদের মারধর এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে ক্যামেরা ভাঙচুরেরও অভিযোগ রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করলেও উত্তরা পূর্ব থানায় মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ উঠেছে।

এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে সাংবাদিকরা নিয়মিত হামলা ও মামলার শিকার হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তিনি। একই সঙ্গে নভেম্বরের মধ্যে আইনটি সংসদে পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দুই দিনে ৯ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ দ্রুত ব্যবস্থা চায় বিএমএসএফ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x