Nagorik Somoy News

পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হামিম, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, নিতপুর খাদ্য গুদাম পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, পোরশা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মোঃ শাহাবুদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সুপারভাইজার মোঃ জাফর এবং উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ আহাদ আলী শাহ চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, “অনুকরণ এবং অনুসরণ কথাটা একই হলেও এর মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের প্রিয় নবী করিম (সা.)-এর আদর্শ আমরা মানবো, আর অন্য দার্শনিকদের আদর্শ আমরা জানবো।”

পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x