Nagorik Somoy News

পোরশার ভূমি অফিসে বহিরাগত কর্মীর হাতে সরকারি নথি উঠেছে দালালচক্রের অভিযোগ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, দালালদের দৌরাত্ম্য এবং বাইরের অননুমোদিত ব্যক্তির হাতে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র থাকার অভিযোগ উঠেছে।

গত রোববার (২৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসে কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত নেই। এ সময় কার্যালয়ের কার্যক্রম সামলাচ্ছিলেন সামনের একটি কম্পিউটার দোকানের এক কর্মী। তাকে অফিসের ভেতরে নামজারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথিপত্র নাড়াচাড়া করতে দেখা যায়।

ওই কর্মী জানান, কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত থাকলে মাঝেমধ্যে তাকে অফিসে বসিয়ে রেখে যাওয়া হয়। তিনি ও আরও কয়েকজন নিয়মিত বিভিন্ন ধরনের কাজ করে থাকেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) রাশেদুল ইসলাম মুঠোফোনে জানান, সরকারি মামলার শুনানি ও দাপ্তরিক কাজের প্রয়োজনে তিনি এবং অফিসের আরও দুই কর্মী বাইরে ছিলেন। অফিস পাহারার জন্য ঝাড়ুদার মফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিনি ওই দায়িত্ব পালন না করে বাইরের একজনকে অফিসে বসিয়ে রেখে চলে যান।

তহসিলদার আরও বলেন, বহিরাগত ব্যক্তির হাতে সরকারি নথিপত্র রাখা কোনোভাবেই বিধিসম্মত নয়। বিষয়টি দায়িত্বে অবহেলার মধ্যে পড়ে বলেও তিনি স্বীকার করেন।

অভিযোগ রয়েছে, বিষয়টি জানাজানি হওয়ার পর ঝাড়ুদার মফিজুল ইসলাম স্থানীয় কয়েকজন কথিত দালালকে সঙ্গে নিয়ে অফিসে এসে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। দালালদের উপস্থিতি এবং ঝাড়ুদারের এমন আচরণকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন তহসিলদার রাশেদুল ইসলাম।

এদিকে, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় স্থানীয় সেবাগ্রহীতাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে ভূমি অফিসকে ঘিরে কথিত দালালদের দৌরাত্ম্য নিয়েও নানা অভিযোগ রয়েছে।

উপজেলা ভূমি প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে সরকারি নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পোরশার ভূমি অফিসে বহিরাগত কর্মীর হাতে সরকারি নথি উঠেছে দালালচক্রের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x