Nagorik Somoy News

সৌদি অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ আসছে বৃহস্পতিবার

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশির মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে আত্রাই উপজেলা প্রশাসন।

গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হন। স্থানীয় প্রশাসন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছিল।

নিহতদের মধ্যে উপজেলার বিষা ইউনিয়নের ডুবাই গ্রামের দুজন, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের চারজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।

মর্মান্তিক এ ঘটনায় আত্রাইজুড়ে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ অপেক্ষার পর মরদেহ দেশে ফেরার খবরে স্বজনরা শেষবারের মতো প্রিয়জনদের দেখার অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ।

আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সৌদি অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ আসছে বৃহস্পতিবার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x