Nagorik Somoy News

লিংক রোডে সোলাইমান ধলু হত্যা পলাতক আসামি হাছন র‌্যাবের হাতে গ্রেপ্তার

সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছন (৩২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫

কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছন (৩২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোডের একটি পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাছন (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া বিসিক এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিবুল্লাহ ওরফে কালু।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের লিংক রোড এলাকায় সোলাইমান ধলু (৪৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠে। এ হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমেও তা গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় আদালত আসামি হাছনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেপ্তার হাছনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

লিংক রোডে সোলাইমান ধলু হত্যা পলাতক আসামি হাছন র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x