Nagorik Somoy News

পোরশায় কাদামাটির নিচে মিলল ২০ কেজির দেবমূর্তি থানায় সংরক্ষণ

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশায় কাদামাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঘাটনগর ইউনিয়নের কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা মুঠোফোনে বিষয়টি পোরশা থানার পুলিশকে জানালে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে কাদামাটির নিচে পড়ে থাকা মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ২৫ ইঞ্চি এবং প্রস্থ ১১ ইঞ্চি। ওজন আনুমানিক ১৯ কেজি ৮০০ গ্রাম। প্রাথমিকভাবে এর সম্ভাব্য মূল্য ১০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পোরশায় কাদামাটির নিচে মিলল ২০ কেজির দেবমূর্তি থানায় সংরক্ষণ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় কাদামাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঘাটনগর ইউনিয়নের কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা মুঠোফোনে বিষয়টি পোরশা থানার পুলিশকে জানালে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে কাদামাটির নিচে পড়ে থাকা মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ২৫ ইঞ্চি এবং প্রস্থ ১১ ইঞ্চি। ওজন আনুমানিক ১৯ কেজি ৮০০ গ্রাম। প্রাথমিকভাবে এর সম্ভাব্য মূল্য ১০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x