Nagorik Somoy News

শিক্ষাক্ষেত্রে সাফল্য মান্দায় ২৭৬ কৃতী শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান পেল সম্মাননা

ছবি : নাগরিক সময়

নওগাঁর মান্দায় শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২৭৬ জন কৃতী শিক্ষার্থী ও সাফল্য অর্জনকারী ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কৃতী শিক্ষার্থী ও সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃতকরণ-২০২৬’ শীর্ষক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মকলেছুর রহমান মকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এসএসসি, দাখিল, জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ অনুষ্ঠানে পুরস্কৃত ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় শিক্ষক ও অভিভাবকরা বলেন, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি মান্দার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিক্ষাক্ষেত্রে সাফল্য মান্দায় ২৭৬ কৃতী শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান পেল সম্মাননা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x