Nagorik Somoy News

নরসিংদীর শিল্পখাতে গ্যাস সংকট সমাধানে প্রশাসন-ব্যবসায়ীদের মতবিনিময়

সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া ছবি: নাগরিক সময়

নরসিংদীতে চলমান গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়া এবং সংকট নিরসনে করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ব্যবসায়ী প্রতিনিধি, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি, তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, নরসিংদী দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ জেলা। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় এখানকার শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি শ্রমিকদের মধ্যেও অসন্তোষ তৈরি হতে পারে।

বক্তারা আরও বলেন, নরসিংদীর শিল্পকারখানাগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে জেলার বস্ত্র ও পোশাক খাতের উৎপাদন দেশের বড় একটি অংশের চাহিদা পূরণ করে। তাই শিল্পের স্বার্থে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি করেন, গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতিতে নরসিংদীর শিল্পকারখানার প্রয়োজনীয় চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। একই সঙ্গে গ্যাসের চাপ ও সরবরাহ ব্যবস্থার স্থায়ী সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তাঁরা।

তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, গ্যাসের সংকট অব্যাহত থাকলে শিল্পকারখানার উৎপাদন কমে যেতে পারে। এতে উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শিল্পকারখানা সচল রাখা এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া। বক্তব্য দেন নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ সংশ্লিষ্টরা।

মতবিনিময় সভায় গ্যাস সরবরাহ পরিস্থিতি, শিল্পকারখানার ওপর এর প্রভাব এবং সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে উঠে আসা বিষয়গুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছালে নরসিংদীর গ্যাস সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নরসিংদীর শিল্পখাতে গ্যাস সংকট সমাধানে প্রশাসন-ব্যবসায়ীদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x