পঞ্চগড় সদর উপজেলার কয়েকটি এলাকায় রাতের বেলায় শিয়ালের আক্রমণের ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে পৃথক সময়ে জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট ও সাইরুল মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে। হামলার পর আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন—জগদল সর্দারপাড়ার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়ার জয়নাল (৩৫)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের বিভিন্ন সময়ে সড়ক ও আশপাশের এলাকায় অবস্থান করার সময় হঠাৎ শিয়ালগুলো মানুষের দিকে তেড়ে আসে। কেউ বিষয়টি বুঝে ওঠার আগেই তাদের কয়েকজনকে কামড়ে দেয়। এতে আহতদের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়।
হামলার পর আহতরা দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে চিকিৎসকেরা ক্ষত পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগ করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরে গেছেন।
একই রাতে সদর উপজেলার একাধিক এলাকায় শিয়ালের উপস্থিতি ও হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন