Nagorik Somoy News

অপরাধ দমনে নওগাঁ পুলিশের ‘ডিজিটাল চোখ’ প্রকল্পের কাজ শেষের পথে

ছবি : নাগরিক সময়

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা জোরদারে নওগাঁ জেলা পুলিশের ‘AI Connected Digital Surveillance and Cyber Lab, Naogaon’ প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে।

প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণের আওতায় আসবে। এতে অপরাধ প্রতিরোধের পাশাপাশি কোনো ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে দ্রুত অপরাধী শনাক্ত করতে পুলিশের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রচলিত আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

ডিজিটাল নজরদারি ব্যবস্থার আওতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। অপরাধ সংঘটিত হলে সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে তদন্তে প্রযুক্তিগত সহায়তা পাওয়ার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করার কাজও সহজ হবে।

বিশেষ করে চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এই প্রযুক্তি পুলিশের জন্য সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও বিভিন্ন ঘটনার তদন্তে প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবহারের সুযোগ তৈরি হবে।

জেলা পুলিশের দাবি, নওগাঁ শহরে অপরাধ সংঘটিত হলে ডিজিটাল নজরদারি ব্যবস্থার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি পুরোপুরি চালু হলে পুলিশের তদন্ত কার্যক্রম আরও গতিশীল হবে এবং শহরের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নওগাঁকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তুলতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

অপরাধ দমনে নওগাঁ পুলিশের ‘ডিজিটাল চোখ’ প্রকল্পের কাজ শেষের পথে

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x