Nagorik Somoy News

মাদকের বিরুদ্ধে কথা বলায় ধামইরহাটে মুদি ব্যবসায়ীর পরিবারে হামলার অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু হাটখোলা এলাকায় মাদক বিক্রয়ে বাধা দেওয়া এবং বিভিন্ন সময় চিহ্নিত মাদক কারবারিদের পুলিশের হাতে ধরিয়ে দিতে সহযোগিতা করার জেরে এক মুদি ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মুদি ব্যবসায়ী জয়নাল আবেদীনের দাবি, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি বিভিন্ন সময় তাদের মাদক ব্যবসা সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে মাদক উদ্ধারে সহযোগিতা করায় অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

থানায় দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ব্যক্তি জয়নাল আবেদীনের দোকানে প্রবেশ করেন। পরে তাকে টেনে দোকানের বাইরে নিয়ে মারধর করা হয়। এ সময় তাকে রক্ষা করতে তার স্ত্রী ও মেয়ে এগিয়ে এলে তাদেরও লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা জয়নাল আবেদীনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। হামলার ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান ভুক্তভোগী।

ভুক্তভোগী পরিবারের দাবি, মাদকবিরোধী অবস্থান নেওয়া এবং প্রশাসনকে সহযোগিতা করার কারণেই তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকের বিরুদ্ধে কথা বলায় ধামইরহাটে মুদি ব্যবসায়ীর পরিবারে হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x