Nagorik Somoy News

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবসের সমাবেশ নিরাপদ প্রত্যাবাসনের দাবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালের সহিংসতায় নিহতদের স্মরণ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) এ সমাবেশের আয়োজন করে। এতে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা অংশ নেন।

সমাবেশে ২০১৭ সালের সহিংসতায় নিহতদের স্মরণ, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, ন্যায়বিচার ও জবাবদিহির দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ২০১৭ সালের সহিংসতার নয় বছর পার হলেও রোহিঙ্গাদের মনে স্বজন হারানোর বেদনা ও নিজভূমি হারানোর কষ্ট এখনো গভীরভাবে রয়ে গেছে। দীর্ঘদিন শরণার্থী হিসেবে বসবাসের কারণে তাদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশাও বাড়ছে।

রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ রফিক বলেন, তারা নিজেদের জন্মভূমি মিয়ানমারে ফিরে যেতে চান। এজন্য রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।

ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ সৈয়দ উল্লাহ বাংলাদেশের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রত্যাবাসন শুধু সীমান্ত পার করে ফেরত পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মিয়ানমারে ফিরে যাওয়ার পর নিরাপত্তা, অধিকার, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তাও প্রয়োজন।

ইউসিআর নেতা মাস্টার শোয়েব বার্মিজ ভাষায় বক্তব্য দিয়ে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জোরদারের আহ্বান জানান।

সমাবেশের একপর্যায়ে প্রায় ১০ মিনিট রোহিঙ্গা ভাষায় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তাদের মূল বার্তা ছিল—নিজেদের জন্মভূমি আরকানে ফিরে যেতে চান তারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও সমাবেশ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবসের সমাবেশ নিরাপদ প্রত্যাবাসনের দাবি

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x