নরসিংদীর শিবপুরে দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভাগাড় এখন রূপ নিয়েছে ফুল, ফল ও ঔষধি গাছের সবুজ বাগানে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বদলে গেছে বানিয়াদি ডিসি রোডের মোড়ের দীর্ঘদিনের চিত্র।
কয়েক বছর ধরে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল গুরুত্বপূর্ণ ওই এলাকাটি। ময়লার স্তূপ, দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো।
দুইটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার ভাগাড় থাকায় শুধু পরিবেশ দূষণই নয়, জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয়দের পক্ষ থেকেও ময়লার ভাগাড় সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরির দাবি ছিল।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের উদ্যোগে প্রথমে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এরপর ওই স্থানে ফুল, ফল ও বিভিন্ন ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
উদ্যোগটি বাস্তবায়নে ইউএনও মোছা. ফারজানা ইয়াসমিনের সঙ্গে সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিমও কাজ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, যে জায়গায় আগে ময়লার স্তূপ পড়ে থাকত, সেখানে এখন সারি সারি ফুল, ফল ও ঔষধি গাছ শোভা পাচ্ছে। পরিবেশও হয়েছে অনেক বেশি পরিচ্ছন্ন ও মনোরম।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর জায়গাটির এমন পরিবর্তন তাদের জন্য স্বস্তির। ময়লার দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের পরিবর্তে এখন সেখানে তৈরি হয়েছে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব একটি স্থান।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এই জায়গাটির পরিচর্যা ও সৌন্দর্য ধরে রাখা হবে এবং কোনোভাবেই যেন আবার সেখানে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও সচেতন থাকবেন।
ব্যতিক্রমী এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন