টাঙ্গাইলের কালিহাতীতে গোপালদীঘি কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) উপলক্ষে জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় গোপালদীঘি কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য জনাব লুৎফর রহমান মতিন। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সাবেক আহ্বায়ক, কালিহাতী উপজেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালদীঘি কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর সভাপতি মো. লালমিয়া আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, জহুরুল হক জহির, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, কামরুল ইসলাম লিটন, মো. নজরুল ইসলাম শোভা, মো. আবু তালহা, হযরত আলী, ডা. মো. শাহ আলম তালুকদার, আলহাজ মো. শাফি খান, সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, মোজ্জাম্মেল হক হিরো, আনোয়ার হোসেন মোল্লা, হাবিবুর রহমান হবি, রফিকুল ইসলাম রফিক, কৃষিবিদ এস.এম. খালিদ, হাসমত আলী রেজা, মো. মজিবর রহমান, এ.কে.এম. আব্দুল আওয়াল এবং শেখ মো. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটি জানায়, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টটি পৃষ্ঠপোষকতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজমল হায়াৎ খান শাওন। আয়োজক ব্যাচ-২০০৬-এর সৌজন্যে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন