Nagorik Somoy News

এআই ক্যামেরার তথ্য বিশ্লেষণে নওগাঁয় ছাত্রী হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে রাস্তায় যৌন হয়রানির অভিযোগেকাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) এক যুবক গ্ৰেপ্তার ছবি: নাগরিক সময়

নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে রাস্তায় যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের পর নওগাঁ ও বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযোগে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২)। তিনি বগুড়ার আদমদীঘি থানার শান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুশিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী টিউশনে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। তিনি এটিম মাঠের গলি দিয়ে জনৈক ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী তাকে যৌন হয়রানি করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার কয়েকদিন পর ভুক্তভোগী ছাত্রী নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুলিশ সুপারকে জানান। অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার দ্রুত জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।

পুলিশের একটি বিশেষ টিম টানা পাঁচ দিন তথ্যপ্রযুক্তি এবং এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় ও ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে। পরে নওগাঁ ও বগুড়ার আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে শান্তাহার থেকে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অভিযোগে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী ও গ্রেপ্তার ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার বলেন, “সড়কে কিংবা যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোরভাবে আইন অনুযায়ী দমন করবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

এআই ক্যামেরার তথ্য বিশ্লেষণে নওগাঁয় ছাত্রী হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x